খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার : টুকু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার : টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ১২:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ১২:১৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলের প্রচার সম্পাদক ও জাতীয়তাবাদী যুবদলের সদ্য সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে আশুলিয়ায় ঢাকা জেলা যুবদল আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

টুকু আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে আজ গুরুতর অসুস্থ-তার জন্য দায়ী এ সরকার ও সরকারপ্রধান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিভিন্ন দেশ ও সংস্থা এমনকি জাতিসংঘ পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে।

তিনি বলেন, একজন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ১০ বছর সাজাপ্রাপ্ত হয়েও দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারেন। অথচ তিনবারের সাবেক একজন প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ হলেও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই অবৈধ সরকার।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমেই এ সরকারকে পরাজিত করা হবে। সবাইকে সর্বাত্মক আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান যুবদলের সদ্য সাবেক এ সভাপতি।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব খানের সঞ্চালনায় এতে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ