খালেদা জিয়ার একান্ত স‌চিবের অভিযোগ প্রত্যাখ্যান করলো সরকার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার একান্ত স‌চিবের অভিযোগ প্রত্যাখ্যান করলো সরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৯, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৯, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত স‌চি‌ব ও সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আবদুস সাত্তারের করা কিছু অভিযোগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একইসঙ্গে সরকা‌রের পক্ষ থে‌কে বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) এক বিবৃতিতে মন্ত্রিপরিষদ সচিব জানান, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনগুলো যেভাবে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে, তা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে এবং সেসব অভিযোগ সরকার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম না নিয়েই এমন অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীনতা এবং জনআস্থার প্রতি হুমকিস্বরূপ। সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রশাসন স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতার মূলনীতিতে অটল রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, যদি আবদুস সাত্তারের কাছে কোনো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, তাহলে তাকে যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা জমা দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

সরকারের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে, জনপরিসরে আলোচনা যেন অনুমানের ওপর নয়, বরং তথ্যভিত্তিক হয়।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র অভিযোগ তুলেছেন অবসরপ্রাপ্ত সাবেক সচিব আব্দুস সাত্তার।

তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এবং বদলির ক্ষেত্রে এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া হয় না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ