খালেদা জিয়ার জন্য মৌসুমী ফল উপহার পাঠালো জামায়াতে ইসলামী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার জন্য মৌসুমী ফল উপহার পাঠালো জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৮, ২০২৪ ১২:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৮, ২০২৪ ১২:৪০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মৌসুমী ফল আম ও লিচু পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের পক্ষে ফলগুলো নিয়ে আসেন তার প্রতিনিধি গোলাম মাওলা।

বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহার আম ও লিচু গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, রিয়াজ উদ্দিন নসু ও অ্যাডভেকেট মেহেদী।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ