খালেদা জিয়ার জানাজার নামাজে থাকবে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার জানাজার নামাজে থাকবে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত সারা দেশ। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ ও পৃথক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জানাজায় অংশ নিতে ইচ্ছুক নারী সমর্থকদের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় আলাদা জোন বা বিশেষ ব্লকের ব্যবস্থা করা হয়েছে। এতে নারীরা সম্পূর্ণ নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে তাদের প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শামিল হতে পারবেন।

জানাজায় অংশ নিতে আসা ধর্মপ্রাণ মুসল্লি ও রাজনৈতিক নেতাকর্মীদের জন্য কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তা কড়াকড়ি : নিরাপত্তার কারণে জানাজায় আসার সময় কোনো ধরনের ব্যাগ, ঝোলা বা পোঁটলা বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রবেশ ও শৃঙ্খলা : জানাজা শুরুর অন্তত এক ঘণ্টা আগে উপস্থিত হয়ে নির্ধারিত স্থানে অবস্থান নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

সার্বিক প্রস্তুতি

জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী দলও মোতায়েন থাকবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভিড় সামাল দিতে এবং সবার জানাজায় অংশগ্রহণ সহজতর করতে ট্রাফিক ও জননিরাপত্তার সব দিক খতিয়ে দেখা হয়েছে।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকা অভিমুখে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করছে বিএনপি ও প্রশাসন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ