খালেদা জিয়ার তিন আসনে প্রার্থী দেবে না এনসিপি: পাটওয়ারী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার তিন আসনে প্রার্থী দেবে না এনসিপি: পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৫, ২০২৫ ৫:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৫, ২০২৫ ৫:৪৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনটি জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন একটি সৌন্দর্য হিসেবে খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন। আমরা তাকে স্বাগত জানাই। তার আপসহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে। তার সম্মানার্থে আমরা তিন আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও জানান, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে ভূমিকা রাখায় তারেক রহমান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, মজিবুর রহমান মঞ্জু ও নুরুল হক নূরের আসনেও দলীয়ভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা চলছে। আশা করা যাচ্ছে, শীঘ্রই এ বিষয়ে একটি চূড়ান্ত বার্তা দেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তালিকায় খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ