খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা খারিজ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এ খারিজ আদেশ দেন।

বেগম খালেদা জিয়ার আইনজীবী, জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার বাদি রায়হান ফারুকী দীর্ঘদিন যাবত মামলার ধার্য দিনে অনুপস্থিত থাকায় বিচারক ফৌজদারি কার্যবিধির ২৪৭ ধারায় খারিজ আদেশের রায় দিয়েছেন। রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে মামালাটি দায়ের করা হয়েছিল বলে তিনি জানান।

২০১৬ সালে ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যকে কেন্দ্র করে সদর আমলী আদালতে দণ্ডবিধি ৫০০ ধারায় মানহানি মামলা দায়ের করেন নড়াইল জেলা পরিষদের সাবেক সদস্য রায়হান ফারুকী। এ মামলায় নিম্ন আদালত বেগম খালেদা জিয়াকে জামিন নামঞ্জুর করলে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। পরে বাদি আদালতে হাজিরা না দেয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ