খালেদা জিয়ার মুক্তি মানেই বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তি : আলাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘খালেদা জিয়ার মুক্তি মানেই বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তি, দেশের মানুষের অত্যাচার প্রতিফলন ভোটাধিকারের মুক্তি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার গ্যারান্টি।’
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, জাতীয় সংসদ নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বের দাবি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, খালেদা জিয়ার মুক্তি মানে শুধু তাঁর শারীরিক মুক্তি নয়। এই মুক্তি হলো বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তি, বাংলাদেশের মানুষের অত্যাচার প্রতিফলন ভোটাধিকারের মুক্তি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার গ্যারান্টি।
এই মুক্তির জন্য আমাদের লড়াই একাকার হয়ে গেছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।
আমাদেরকে প্রত্যেককে কারাগারে ঢুকানোর ষড়যন্ত্র করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগে আমরা জানতাম আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে। এখন তাদের সবচাইতে শক্তিশালী অঙ্গ সংগঠন হচ্ছে বিচারকলীগ। ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুরু করে উচ্চপর্যায়ের আদালত পর্যন্ত এক শ্রেণীর বিচারক এবং বিচারপতি মিলে বিচারক লীগ করেছে। এরা প্রতি সপ্তাহে সপ্তাহে মামলার তারিখ দেয়। এসব মামলার কোন সাক্ষী নেই। আমাদেরকে প্রত্যেককে কারাগারে ঢুকানোর ষড়যন্ত্র করা হয়েছে।’
যুবদলের সাবেক সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রের পিটার ডি হাস এবং তার সাথে যারা আছে আমাদের দেশের দূতাবাসে তাদের কোনো নিরাপত্তা নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এদেশের দূতাবাসে যারা আছে তাদের নিরাপত্তা দরকার।
বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের সভাপতি গোলাম সরোয়ার সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়াপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ