খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর ধানমন্ডিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা ধানমন্ডির ভুতের গলি জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার দেশপ্রেম ও সততা অনুকরণীয় হয়ে থাকবে উল্লেখ করে দোয়া মাহফিলের পূর্বে ব্যারিস্টার অসীম বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তার অকৃত্রিম দেশপ্রেম এবং সততা আমাদের সবার জন্য আদর্শ ও অনুকরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক।

বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহর নিকট তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসিব করার জন্য কায়মনোবাক্যে প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ এলাকার সাধারণ মুসল্লিরা অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ