খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়ায় অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ জুমা নয়াপল্টনে জামে মসজিদ প্রাঙ্গণে তিনি দোয়া মাহফিলে যোগ দেন। এ সময় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডা. আবদুল আউয়াল, যুবদল নেতা জাকির হোসেনসহ নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সারাদেশে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়ায় অংশ নেন। এদিকে গাজীপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নেতা কাজী সাইদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, প্রচার সম্পাদক রাশেদুল হকসহ নেতাকর্মীরা।

এছাড়াও গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ