খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫ ১২:১৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। তিনি বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন বর্তমানে হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন।’

সোমবার (২৪ নভেম্বর) রাতে তিনি এ তথ্য জানান।

শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আগের চেয়ে একটু ভালো আছেন। আমি সার্বক্ষণিক ওনার সঙ্গে হাসপাতালে থাকছি।’

এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে খালেদা জিয়াকে ভর্তি করা হয়।

বোর্ডের আরেক সদস্য সোমবার সন্ধ্যায় জানান, খালেদা জিয়ার নিউমোনিয়া হয়েছে। ওই চিকিৎসক বলেন, ‘নিউমোনিয়া ছাড়াও মাল্টি ডিজিস জটিলতা কিছুটা বেড়েছে। বয়সের কারণে চাইলেও সব চিকিৎসা একসঙ্গে নেওয়া যাচ্ছে না, ঝুঁকি থেকে যায়।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ভালো-খারাপ দুটোই আছে এবং বিএনপির চেয়ারপারসনকে সব মিলিয়ে সপ্তাহ খানেক হাসপাতালে থাকতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ