খালেদা জিয়ার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময় - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৭, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৭, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

শনিবার (৭ জুন) রাত পৌনে ৯টার দিকে ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিময় হয়।

খালেদা জিয়া দলীয় নেতাদের ঈদ মোবারক জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারাও খালেদা জিয়াকে ঈদ মোবারক জানান।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিম, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ