খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ২৬, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ২৬, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় যান তিনি।বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব মাঝে মধ্যে ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তিনি ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
জনতার আওয়াজ/আ আ