খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ২০, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেগম জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তিনি।
ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে রাত দশটার দিকে খালেদা জিয়ার বাসভবন ত্যাগ করেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, এক মাস কারাভোগের পর গত ৯ জানুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। এরপর খালেদা জিয়ার সঙ্গে এটিই ফখরুলের প্রথম সাক্ষাৎ।
জনতার আওয়াজ/আ আ