খালেদা জিয়ার সম্মানে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা উচিত : বুলু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সম্মানে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা উচিত : বুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৭, ২০২৫ ১:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৭, ২০২৫ ১:২৭ পূর্বাহ্ণ

 

কুমিল্লা জেলা প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ড. ইউনূসকে যখন ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে ৪০ মিনিট বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে শুধু ড. ইউনূসকে নিয়েই পক্ষে কথা বলেছিলেন বেগম জিয়া। তিনি (খালেদা জিয়া) ইচ্ছা পোষণ করেছেন যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে তিনি নির্বাচন করবেন। তাই প্রধান উপদেষ্টার উচিত খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শনে ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করা।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে কুমিল্লা বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, সংস্কারের নাম করে অনেক রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করতে চায়। যারা নির্বাচন বিলম্বিত করতে চান তাদের বলতে চাই- নির্বাচিত সরকার ছাড়া দেশে এক ডলারও বিদেশি বিনিয়োগ আসবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে না। মব সন্ত্রাস করে যে মানুষ হত্যা চলছে তাও বন্ধ করা যাবে না। সুতরাং প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উচিত খালেদ জিয়ার প্রতি সম্মান দেখিয়ে তার প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা।

তিনি বলেন, শেখ হাসিনার সময় বাংলাদেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। বিএনপি নির্বাচিত হলেই এসব পাচার হওয়া টাকা আবার বাংলাদেশে ফেরত আনা হবে। যে কারণে একটি সুষ্ঠ নির্বাচন দ্রুত প্রয়োজন।

বরকত উল্লাহ বুলু বলেন, সেদিন সেনাবাহিনী দেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছিল। হাসিনা চেয়েছিল, যেন সেনাবাহিনীর গুলিতে এদেশের আপামর জনতা রক্তাক্ত হয়। কিন্তু আমাদের গর্বের সেনাবাহিনী সেটা হতে দেয়নি। সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না দাঁড়াতো, তাহলে সেদিন লাখ লাখ মানুষের মৃত্যু হতো। যার কারণেই ফ্যাসিস্ট হাসিনা তার নিজের মাতৃভূমিতে ফিরে গেছে।

এ সময় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ,কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম,জেলা বিএনপির সদস‌্য স‌চিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ