খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১:৫০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদন্য শায়রুল কবির খান।

সোমবার রাত ৮টা ১০ মিনিট গুলশান চেয়ারপার্সন বাস ভবনে যান মির্জা ফখরুল। ঘণ্টাখানেকের বেশি সময় বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেন তিনি। রাত ৯টা ৩০ মিনিট চেয়ারপার্সনের বাসা থেকে মহাসচিব বের হয়েছেন।

এরআগে, বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২৮ অক্টোবর বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়। পরে সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ