খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোরেলগঞ্জে দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোরেলগঞ্জে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

 

বাগেরহাট প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় পৌর বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের আগে আলোচনা করেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আলী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ