খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫ ১২:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫ ১২:২৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ প্রাঙ্গণে বিকেল ৩টায় এই দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকনসহ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়ার অনুষ্ঠানে দেশের শান্তি, গণতন্ত্রের বিকাশ এবং খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ