খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও পশু কুরবানি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও পশু কুরবানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে কুরআন খতম ও সাদকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই করে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর উদ্যোগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তিনদিনব্যাপী কুরআন খতম করা হয়। বুধবার মোহাম্মদপুরে একটি মাদ্রাসায় দুটি ছাগল জবাই করে সাদকা হিসেবে মাংস বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ড.মোর্শেদ হাসান খান, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, অধ্যাপক আমিনুল ইসলাম, ডিইউজের সহসভাপতি রাশেদ হক, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত,জাসাস নেতা সৈয়দ আশরাফুল মজিদ,সাবেক ছাত্র নেতা ওমর ফারুক কায়সার, ঢাবির ছাত্রনেতা রাজু আহমেদ প্রমুখ। এ সময় বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ