খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে ড্যাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে ড্যাবের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব যশোর শাখার আয়োজনে শনিবার রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মুনসেফপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেগম খালেদা জিয়া দলের উর্ধ্বে উঠে বাংলাদেশের অভিভাবক। তার শূন্যতায় বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়বে। গণতন্ত্র উত্তরণের পথে তার সুস্থতা এবং বেঁচে থাকা জরুরি। তিনি সুস্থ থাকলে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সহজ হবে। সেটি দেশের মানুষ ভালো ভাবে উপলব্ধি করতে পেরেছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, ড্যাব নেতা রবিউল ইসলাম, ফারুক এহতেশাম পরাগ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ