খালেদা জিয়ার সুস্থতা কামনায় পশু কোরবানি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সুবিধাবঞ্চিত এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন ছাত্রদল নেতা সোহেল রানা। এর আগে তার সুস্থতা কামনায় পশু কোরবানি দেওয়া হয়।
সোমবার (২৫ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার উপস্থিতিতে শিবচর উপজেলার আম্বিয়া হাকিমিয়া এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা, পৌরসভা, সরকারি বরহামগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ৷
জনতার আওয়াজ/আ আ