খালেদা জিয়ার সুস্থতা কামনা জামায়াতের আমীরের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনা জামায়াতের আমীরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩১, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩১, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।

রবিবার (৩১ মার্চ) এক বিবৃতিতে বলেন- “উন্নতমানের চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার জন্য বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো উচিত।

বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে তাঁর ইচ্ছানুযায়ী বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়া উচিত। এ বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা দরকার। তাঁর চিকিৎসার বিষয়টি নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। তাঁর চিকিৎসার ব্যবস্থা সাংবিধানিক অধিকার। কোনো রকম কালবিলম্ব না করে তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ