খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাল সারাদেশে দোয়ার কর্মসূচি ঘোষণা বিএনপির - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাল সারাদেশে দোয়ার কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২২, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২২, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা মহানগর সহ সারাদেশের জেলা ও মহানগরে আগামীকাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২২ জুন) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবউন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ