খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবনতির জন্য আ. লীগ দায়ী: মঈন খান - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবনতির জন্য আ. লীগ দায়ী: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে অবনতি হচ্ছে, সেজন্য তার ওপরে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অন্যায় জুলুম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (২৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, ‘দেশের প্রোথিতযশা চিকিৎসক যারা রয়েছেন তারা সার্বক্ষণিকভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেবা করে যাচ্ছেন । এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যা কিছু করা সম্ভব, আমি বলব তার চেয়েও বেশি তারা চেষ্টা করছেন বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘আজকে কিন্তু মানুষ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষরা ঘরে ঘরে বসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। চোখে না দেখলে, বিশ্বাস হয় না মানুষ তাকে কীভাবে ভালোবাসে!’

ড মঈন খান বলেন, ‘আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে দিন। যিনি গণতন্ত্রের সাধক এবং সারা বাংলাদেশের মানুষ যাকে আপোষহীন নেত্রী হিসেবে কোন অন্যায় নীতির সঙ্গে তিনি কোনোদিন আপস করেন নাই। এমন একজন এবং মহান আল্লাহ তালা তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের কাছে আবার ফিরিয়ে আনবেন এই প্রত্যাশা রাখছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ