খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৫, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১৫, ২০২৪ ১:৫৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরিসহ কারাগারে আটক সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ সোমবার সকালে বিক্ষোভ মিছিলটি শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।

এ সময় তারা সরকারের পদত্যাগ, অবৈধ ডামি নির্বাচন বাতিল ও অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

মিছিলে আরো অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সেলিম রেজা হাবিব, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডা: তৌহিদুর রহমান আউয়াল-সহ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ