খালেদা জিয়া আজ নিপীড়িত জনগণের মা : আব্দুস সালাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া আজ নিপীড়িত জনগণের মা : আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১১, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১১, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ নিপীড়িত জনগণের মা। তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে।

শনিবার (১১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ের সম্মুখভাগ থেকে আশপাশের এলাকায় বিভিন্ন ভবনের দেয়ালে বিশ্ব মা দিবস উপলক্ষে খালেদা জিয়ার ছবি সংবলিত এই পোস্টার লাগান আব্দুস সালাম। এ সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা অনতিবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। আমরা চাই, তিনি মুক্ত হয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিবেন।

তিনি আরও বলেন, এবারের মা দিবসে বেগম জিয়ার মুক্তির দাবিতে তার ছবি সংবলিত পোস্টার লাগানো আমাদের ব্যতিক্রমী উদ্যোগ। ধারাবাহিকভাবে সব ওয়ার্ডে, সব জায়গায় এই পোস্টার লাগানোর মধ্য দিয়ে বেগম জিয়ার মুক্তির দাবি ত্বরান্বিত করা হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য খালেদ সাইফুল্লাহ রাজন, আরিফা সুলতানা রুমা, প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তাসহ মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ