খালেদা জিয়া আ'লীগ সরকারের প্রতিহিংসার শিকার : প্রিন্স - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া আ’লীগ সরকারের প্রতিহিংসার শিকার : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ভারতবিরোধী নয়। সমমর্যাদার ভিত্তিতে ভারতসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। কিন্তু বন্ধু কোনো রাষ্ট্র যদি দেশের স্বার্থ বিনষ্ট করে, তার বিরুদ্ধে অবস্থান নিতে বিএনপি কুণ্ঠা করবে না।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে প্রিন্স এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার। নানা শর্তের বেড়াজালে বেগম খালেদা জিয়াকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ থাকলেও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না।

হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ও সঞ্চালনায় ছিলেন আবু হাসনাত বদরুল কবির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলী আশরাফ, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ