খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু স্বতন্ত্র প্রার্থী নীরবের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে হাজার হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সাইফুল আলম নীরব জিয়া উদ্যানে গিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করে মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন।
প্রচরণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে নীরব বলেন, আমি বৃহত্তর তেজগাঁও এর সন্তান। আমি জনগণের চাপে প্রার্থী হয়েছি। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমি একটি চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত একটি সামাজিক বন্ধনের ঢাকা-১২ গড়তে চাই।
তিনি বলেন, এই আসনে ফুটবল মার্কায় বিজয়ী হয়ে আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আসনটি উপহার দিতে চাই।
নীরব বলেন, ঢাকা-১২ মর্ডান এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ আমাকে সফল করলে মাদকের কোনো চিহ্ন থাকতে দিবো না, চাঁদাবাজদের অস্তিত্ব থাকতে দিবো না, কিশোর গ্যাং থাকবে না। ফুটপাথে নয়, হকারদের অন্যস্থানে ব্যবসা করার জন্য ব্যবস্থা করবো। ফুটপাথ মুক্ত করবো, রাস্তাঘাট পরিষ্কার করবো। তেজগাঁও ট্রাকস্ট্যান্ড খালি যায়গায় ট্রাক রাখার ব্যবস্থা করবো। ড্রেনের সমস্যা দূর করতে চেস্টা করবো। এলাকার সবাইকে এই আসনকে মডেল শহর হিসেবে তৈরি করবো।
তিনি বলেন, আমি শহিদ জিয়া এবং খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক রহমানের সৈনিক, আমি স্বতন্ত্র প্রার্থী। এখানে কোনো ধানের শীষ প্রতীক নাই, ধানের শীষ মানেই ফুটবল। এই আসনে বিএনপি মানেই ফুটবল। ঢাকা-১২ তে শহিদ জিয়ার মার্কা ফুটবল বলে দাবি করেন তিনি।
জনতার আওয়াজ/আ আ