খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর তৃণমূল প্রান্তিক মানুষের হাতে সেহেরি সামগ্রী তুলে দিলেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

আজ প্রথম রমজান ভোর রাতে বিএনপির পল্টন কার্যালয়ের সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন অঞ্চলে চলে এই কার্যক্রম।

এসময় ভাসমান ও নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল, পেয়াজ, বেসন, মুড়ি সহ অন্যান্য খাদ্যসামগ্রী। পবিত্র রমজানে তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর এই আয়োজন চলমান থাকবে বলে জানান হাবিব উন নবী খান সোহেল। বিপন্ন এইসব মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান তিনি।

এছাড়াও দলটির শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম নোমান সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক, রাশেদ উল হক সরকার পরিচালনা পরিষদ সদস্য কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, সহ বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ