খালেদা জিয়া ও রিজভী'র মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া ও রিজভী’র মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ

 

রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক সঞ্জয় দে রিপন ও সদস্য সচিব মোঃ শিপন খানের নেতৃত্বে মিছিলটি পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল মোড় এ এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে উপস্হিত ছিলেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক জাহিদ হাসান চৌধুরী পাহিন।
মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মুফতিজুল কবীর কিরণের সঞ্চালনায় বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী মুক্তি সংগ্রাম পরিষদ এর সদস্য সচিব শিপন খান। সঞ্জয় দে রিপন তার বক্তব্যে দাবী করেন, অবিলম্বে রুহুল কবির রিজভী ভাইকে মুক্তি না দিলে এই মশাল রাজপথকে প্রকম্পিত করে কারাগারের লোহাকে গলিয়ে রিজভী আহমেদকে বের করে নিয়ে আসা হবে। তার শারীরিক অবস্থা উদ্বেগজনক। তাই অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলো , ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শামিম রাব্বি সঞ্চয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা রবিন হোসেন, কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা জাহিদুল ইসলাম অমি, জাসাস কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য নাসিম পাপ্পু, জাসাস কেন্দ্রীয় নেতা চিত্রশীল্পী রাকিবুল হাসান, জাসাসের কেন্দ্রীয় নেত্রী রোকেয়া হক রুকু, যাত্রাবাড়ী থানা বিএনপি’র অন্যতম নেতা মিজানুর রহমান তপন, মাহবুবুল আলম তালুকদার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাউসার আলম, সাবেক ছাত্রনেতা সম্রাট আহমেদ, ননী গোপাল রায়, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, গোপাল সরকার প্রদীপ, ঝলক সরকার, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা লেলিন খান সহ শতাধিক নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ