খালেদা জিয়া ও সোহেলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
আজ বুধবার সকাল ১০টার দিকে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাকরাইল হয়ে আবার বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমানের আয়োজনে এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদরাজ জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
জনতার আওয়াজ/আ আ