খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসেরসবচেয়ে নির্যাতিত : মাসুদুজ্জামান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসেরসবচেয়ে নির্যাতিত : মাসুদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৩০, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৩০, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, আজকের এ উঠান বৈঠককে আমরা নির্বাচনি প্রচারণা থেকে পরিবর্তন করে মিলাদ ও দোয়ার মাহফিলে রূপ দিয়েছি।
কারণ আমাদের দেশমাতা, গণতন্ত্রের মা-বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত এই জননেত্রী আজ অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনাই আমাদের আজকের প্রার্থনা।
এই মা তাঁর স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, কারাবরণ করেছেন, শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করেছেন। যদি স্বৈরাচারী সরকার আগে থেকেই তাঁকে যথাযথ চিকিৎসার সুযোগ দিতো, তাহলে হয়তো আমরা আজকের এই দুশ্চিন্তায় থাকতাম না। শাসকগোষ্ঠী তাঁকে আপোষে বাধ্য করতে চেয়েছিল কিন্তু তিনি কখনো নত হননি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রবিবার (৩০ নভেম্বর) বিকালে শহরের দক্ষিণ রেলিবাগান, ১৫ নং ওয়ার্ডে মাসুদুজ্জামানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় তিনি আরও বলেন, দেশনেত্রীর জন্য সারা দেশের মানুষের কান্না ও প্রার্থনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আজ শুধু বিএনপি নয়-সারা বাংলাদেশের মানুষ তাঁর জন্য দোয়া করছেন। কোটি মানুষের এই প্রার্থনা আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন।
আমরা চাই আল্লাহ তাঁকে সুস্থতা দান করুন, হায়াতে ত্বয়্যিবা দান করুন – যাতে তিনি আবার আমাদের মাঝে ফিরে এসে জনগণের নেতৃত্ব দিতে পারেন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা,মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।
দোয়া মাহফিলে আলেম-ওলামাদের বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতীয় জীবনে পুনরায় সক্রিয় হওয়ার জন্য মোনাজাত পরিচালনা করেন; পাশাপাশি দেশ, জাতি, গণতন্ত্র ও শান্তি-স্থিতিশীলতার জন্যও দোয়া করা হয়।
এই দোয়া মাহফিলের আয়োজনটি দক্ষিণ রেলিবাগান পঞ্চায়েত কমিটি এবং এলাকার চারটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পুনরায় সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাসুদুজ্জামান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত আরেকটি দোয়া মাহফিলে যোগ দিতে জামিআ হুসাইনিয়া আরাবিয়া হাজীগঞ্জ মাদ্রাসায় উপস্থিত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ