খালেদা জিয়া মুক্ত না হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া মুক্ত না হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৯, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৯, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন দলটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

তিনি বলেন, আমরা আর কাল বিলম্ব না করে অবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি করছি। তা না হলে পেশাজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে বাধ্য হবে।

শনিবার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গুরুতর অসুস্থ খালেদা জিয়ার মুক্তি দাবিতে এই সমাবেশের আয়োজন করে বিএনপি।

উক্ত সমাবেশে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। ইউট্যাবের নেতাদের মধ্যে সমাবেশে অংশগ্রহণ করেন সংগঠনের সহ সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. নুরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, অধ্যাপক ড. মো. ইলিয়াস, অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক জাহাঙ্গীর, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক আতাউর রহমান, খান মো. মনোয়ারুল ইসলাম, অধ্যাপক মোস্তাফিজ, অধ্যাপক নওশের, অধ্যাপক আমীর হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ