খালেদা জিয়ার জন্মদিনে এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রদল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার জন্মদিনে এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ৬:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২ ৬:১৫ অপরাহ্ণ

 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিনে এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরায় একটি প্রসিদ্ধ এতিম খানায় (কোরআনের পাখি খ্যাত) শিশু কিশোর ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ শেষে অসুস্থ বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল,সিনিয়র সহ-সভাপতি রাসেদ ইকবাল খান,সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া,সাবেক সহ-সভাপতি মো. মোক্তাদির হোসেন তরু,বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ