খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ করলেন ইশরাক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ করলেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে পুরান ঢাকার সূত্রাপুর থানার ৪৪নং ওয়ার্ডে অবস্থিত বেগমগঞ্জ খাল ও সংলগ্ন এলাকা পরিষ্কার করে কীটনাশক স্প্রে করা হয়। পরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়কের ডিভাইডার ও পাশে বৃক্ষরোপণ করেন ইশরাব।

ইশরাক হোসেন জানান, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন খাল পরিষ্কার করা হয়। সেইসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মী, সূত্রাপুর, গেন্ডারিয়া ও ওয়ারী থানা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ