খিলক্ষেতে স্থায়ী মন্দির নির্মাণের আশ্বাস তারেক রহমানের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খিলক্ষেতে স্থায়ী মন্দির নির্মাণের আশ্বাস তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে রাজধানীর খিলক্ষেত এলাকার সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি স্থায়ী মন্দির নির্মাণ করবে বলে আশ্বাস দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৯ জুন) বিকেলে খিলক্ষেতের উচ্ছেদ করা দুর্গা মন্দিরের স্থান পরিদর্শনকালে তারেক রহমানের পক্ষে বিএনপিসমর্থিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা এই আশ্বাস দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সেখানে যান তারা।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মহাসচিব তরুণ দে, ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত, সিনিয়র যুগ্ম মহাসচিব মিল্টন বৈদ্য, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনন্দ সাহা প্রমুখ।

কল্যাণ ফ্রন্টের নেতারা বলেন, প্রতি বছর এই এলাকায় অস্থায়ীভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবং পূজা শেষে মন্দির সরিয়ে নেওয়া হয়। তবে এই বছর মন্দিরটি সরিয়ে না নেওয়ায় রেল কর্তৃপক্ষ মন্দির কমিটিকে মৌখিক ও লিখিতভাবে নোটিশ প্রদান করেন। কিন্তু মন্দির কমিটি প্রতিমা ও মন্দির সরিয়ে না নেওয়ায় রেল কর্তৃপক্ষ মন্দিরটি উচ্ছেদ করে। আমরা প্রতিমা ভেঙে ফেলার তীব্র নিন্দা জানাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ