খুলনায় আ’লীগ কার্যালয়ে আগুন-ভাঙচুর - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনায় আ’লীগ কার্যালয়ে আগুন-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ

 

খুলনা প্রতিনিধি

খুলনা নগরীর শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা।

রবিবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হঠাৎ কিছু আন্দোলনকারী পিকচার প্যালেস মোড় থেকে দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের ধাওয়া করে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল নিক্ষেপ ও গুলির শব্দ শোনা যায়।

পরে আন্দোলনকারীরা একত্রিত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পিছু হটে যায়। আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিসের দ্বিতীয় দলে উঠে ভাঙচুর ও চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ