খুলনায় ইয়াবাসহ প্রতিমন্ত্রীর ভাগ্নে গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনায় ইয়াবাসহ প্রতিমন্ত্রীর ভাগ্নে গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ৪:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ৪:০৪ পূর্বাহ্ণ

 

ফকির শহিদুল ইসলাম,খুলনা
খুলনা মহানগরীতে শ্রম প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় আ’লীগ নেতা বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র মেজো বোন নার্গিস বেগমের বাড়িতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স। আজ বুধবার সন্ধ্যার এ অভিযানে ১৮পিস ইয়াবাসহ প্রতিমন্ত্রীর ভাগ্নে আরিফুজ্জামান রূপমকে গ্রেফতার করা হয়েছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের উপ পরিচালক মিজানুর রহমান জানান, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দৌলতপুরের আনঞ্জুমান রোডের ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় প্রতিমন্ত্রীর বোনের ছেলে আরিফুজ্জামান রূপমকে (২৪) ১৮পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফা ঘটনাস্থলে তাকে ৫ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
সূত্র জানিয়েছে, রূপম দীর্ঘদিন প্রবাস জীবন যাপন শেষে কিছুদিন আগে দেশে ফিরে মাদকাসক্ত হয়ে পড়ে। প্রভাবশালী হওয়ায় ইতোপূর্বে কখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে কেএমপি’র কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো কিছু জানাতে পারেননি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ