খুলনায় দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে হামলা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনায় দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২০, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ

 

খুলনা প্রতিনিধি

খুলনার স্থানীয় দৈনিক দেশসংযোগ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে নগরীর ফুলমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে চারটি মোটরসাইকেলে করে ৬/৭ জন সন্ত্রাসী চাপাতি, দাসহ ধারালো অস্ত্র নিয়ে দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে এসে হামলা চালায়। এ সময় তাদের কেউ কেউ মাথায় হেলমেট ও মুখ বাঁধা অবস্থায় ছিল। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। সন্ত্রাসীরা পত্রিকা অফিসের জানালা ভাঙচুর করে। এ ছাড়া পত্রিকা অফিসের পাশে থাকা কাকন প্রিন্টিং এন্ড পাবলিকেশন কার্যালয়েও হামলা-ভাংচুর করে পালিয়ে যায়।

দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ বলেন, ‘কিছুদিন আগে মাদক, জুয়ার বিরুদ্ধে পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। সেই নিউজের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজে সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ