খুলনায় বিএনপি কার্যালয়ে প্রস্তুতি বৈঠক - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনায় বিএনপি কার্যালয়ে প্রস্তুতি বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে খুলনা বিভাগীয় রোডমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা ও মহানগর বিএনপি। কর্মসূচি ঘিরে বিশাল শোডাউনের জন্য দফায় দফায় সভা করছেন বিভিন্ন শাখার নেতারা। ২৬ সেপ্টেম্বর খুলনার প্রবেশদ্বারে রোডমার্চকে স্বাগত জানানোর জন্য ব্যাপক লোকসমাগম নিশ্চিত করতে দুই শাখার ২২টি উপকমিটি গঠিত হয়েছে। বুধবার নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে প্রস্তুতি বৈঠকে জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় সাতটি উপকমিটি ঘোষণা করা হয়।

সভায় সার্বিক ব্যবস্থাপনা ও অর্থ উপকমিটি, সাংগঠনিক উপকমিটি, প্রচার উপকমিটি, অভ্যর্থনা উপকমিটি, আপ্যায়ন উপকমিটি, দপ্তর উপকমিটি এবং মিডিয়া উপকমিটি গঠন করা হয়।

জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী জানান, খুলনা বিভাগীয় রোডমার্চটি ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহে শুরু হয়ে খুলনায় দুপুর ২টায় প্রবেশ করবে। প্রবেশদ্বারেই পথসভা হবে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগরীর শিববাড়ী মোড়ে সমাপনী সমাবেশস্থলে আসবে রোডমার্চের গাড়িবহর।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, মোল্লা খায়রুল ইসলাম, রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, মনিরুল হক বাবুল, আশরাফুল আলম নান্নু, এনামুল হক সজল, শেখ আবদুর রশিদ, চৌধুরী কওসার আলী প্রমুখ।

এর আগে ১৯ সেপ্টেম্বর মহানগর বিএনপি প্রস্তুতি সভা করে রোডমার্চ সফল করতে ১৫টি উপকমিটি গঠন করে। ওই সভায় রোডমার্চ সফল করতে নগরীর অন্তর্গত সব থানা ও ওয়ার্ড বিএনপি; অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ