খুলনার ডুমুরিয়ায় সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময় সভা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনার ডুমুরিয়ায় সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৪, ২০২২ ১২:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৪, ২০২২ ১২:১১ পূর্বাহ্ণ

 

ফকির শহিদুল ইসলাম, খুলনা
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ ২৩ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হবে। খুলনার ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ (শনিবার) সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।

সভায় জানানো হয়, বাংলাদেশে মাছের বার্ষিক উৎপাদন ৪৬ লাখ ২১ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। দেশের মোট জনগোষ্ঠীর ১১ শতাংশের বেশি অর্থাৎ এক কোটি ৮৫ লাখের বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকার জন্য মৎস্য খাতের ওপর নির্ভরশীল। দেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান ৩.৫৭ শতাংশের বেশি। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু দৈনিক ৬০ গ্রাম মাছের চাহিদার বিপরীতে খাবার হিসেবে মাছ গ্রহণের পরিমাণ ৬২.৫৮ গ্রাম। উপজেলায় কার্প জাতীয় মাছ, ইলিশ, শুটকি, কুঁচিয়া, সামদ্রিক মাছ উৎপাদন ও আহরণের পরিমাণ প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে।

সভায় বক্তব্যদেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কাদের,সাংবাদিক জি,এম আব্দুস ছালাম,এস,এম জাহাঙ্গীর আলম,আব্দুল লতিফ মোড়ল,আশরাফুল আলম,মোক্তার হোসেন প্রমূখ।

সভায় আরও জানানো হয়,জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৪ জুলাই সকাল দশটায় সাজিয়াড়া মাদ্রাসা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সাড়ে দশটায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি,১১টায় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা,বেলা ১১টায় সফল মৎস্যচাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান এবং বিকেল ৫ টায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ২৫ জুলাই সকাল ১০টায় ভান্ডারপাড়া ইউনিয়নের হাজিডাঙ্গা বিলসংলগ্ন মাঠে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২৬ জুলাই সকাল ১০টায় উপজেলার প্রধান প্রধান বাজার ও নদ-নদীতে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা। ২৭ জুলাই সকাল ১০ টায় শোভনার কদমতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ, সেবা প্রদান,পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা,বিকেল ৫ টায় খর্ণিয়া বাজারে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২৮ জুলাই সকাল ১০টায় ডুমুরিয়া মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে সুফলভোগীদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ করা হবে।

২৯ জুলাই সকাল ১০টায় ডুমুরিয়া অফিসার্স ক্লাবে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ