খুলনার দৌলতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনার দৌলতপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৭, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৭, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ

 

খুলনা মহানগরীর দৌলতপুর থানার ১নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায় গতকাল রাতে এক আকষ্মিক অগ্নিকান্ডে ৮টি বাড়ি সম্পূর্ণরুপে ভষ্মিভূত হয়ে যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এই ৮টি পরিবারের মাঝে আজ তাৎক্ষণিক ভাবে নগদ ৮০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
রবিবার ৭মে বিকাল ৪টায় কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সদস্যদের হাতে নগদ ১০হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা এবং খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
এসময় খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা বলেন, গতকাল রাতের আকষ্মিক অগ্নিকান্ডের খবর শুনেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ানোর জন্য তাৎক্ষণিক ভাবে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল নগদ আর্থিক সহায়তা দিয়ে আমাদের প্রেরণ করেছেন। খুলনা-৩ সংসদীয় আসনের গণমানুষের নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল শুধু খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানার দলীয় নেতাকর্মীদের জন্যই নয় বরং সাধারণ মানুষের সকল বিপদেআপদে তাদের পাশে এসে দাড়িয়েছেন। যার উদাহরণ করোনা কালীন সময়ে সাধারণ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, অক্সিজেন সহ ওষুধ সরবরাহ, বিভিন্ন ধর্মীয় উৎসবে নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। এজন্যই তিনি এই এলাকার গণমানুষের নেতা।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, গতরাতের অগ্নিকান্ডের মত এতোবড় মানবিক বিপর্যয়ের খবর শুনেই সবার প্রথমে খুলনার গণমানুষের নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল অসহায় এই পরিবারগুলোর পাশে দাড়িয়েছেন। ভবিষ্যতেও তিনি খুলনা-৩ সংসদীয় আসনের সাধারণ মানুষের যেকোন বিপদেআপদে সুখেদুঃখে তাদের পাশে থাকবেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান, আহবায়ক কমিটির সদস্যঃ মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির আহবায়ক মতলুবুর রহমান মিতুল, খুলনা মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, খুলনা মহানগর জাসাসের আহবায়ক ইঞ্জিঃ নুর ইসলাম বাচ্চু, বিএনপি নেতা শেখ বেলায়েত হোসেন, সর্দার শফিকুল আমিন লাভলু, মাজেদুল ইসলাম, আইয়ুব আলী, সৈয়দ মাইনুল ইসলাম, শাহজাহান খান, মাহবুবুর রহমান, আল মামুন, রাকিব, আশরাফুল, জাকির, মিলন, মিজান, রনি, রিপ্পি, রুমা, মদিনা, কাওসার, মনু, আতিয়া, লোকমান, রিপন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ