খুলনার সরকারী মুহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক শিমুলের বাড়ি ভাংচুর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনার সরকারী মুহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক শিমুলের বাড়ি ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৭, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ

 

খুলনা মহানগরীর খালিশপুর সরকারী হাজ্বী মুহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক আবু সালেহ শিমুলের বাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে পৌর সুপার মার্কেটের দক্ষিণ পাশে শিমুলের বাড়িতে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

আবু সালেহ শিমুল জানান, ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত রামদাসহ দেশী অস্ত্র শস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা চারতলা ভবনের দ্বিতীয়তলা ও নীচতলার জানালার গ্লাস ব্যাপক ভাংচুর করে। বৃষ্টির মত ইট ছুড়ে মারে ভবনের দিকে। এ সময় বাড়ির লোকজন ভতি সন্ত্রস্ত হয়ে পড়ে। প্রায় ১৫/২০ মিনিট এ তান্ডব চালায় দুর্বৃত্তরা। অপরদিকে বিকেলে আওয়ামী যুবলীগের একদল সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মটর সাইকেল মহরা দিয়ে প্রথমে নিউজপ্রিন্ট গেটস্থ খালিশপুর থানা বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ চালায় এরপর কাশিপুর ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাংচুর করে। এ সময় চিত্রালী ও পৌর সুপার মার্কেটের বিএনপি নেতাদের ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালায় বলে প্রতক্ষ্যদর্শীরা ও ভুক্তভোগিরা জানান ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ