খুলনায় নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপির রকিবুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনায় নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপির রকিবুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ

 

১০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সারাদেশের মতো খুলনাতেও ঘটেছে আওয়ামী লীগ ও পুলিশের ন্যাক্কারজনক হামলা মামলার ঘটনা। এতে খুলনা মহানগরী ও জেলা বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠনের অসংখ্য নির্যাতিত এবং গ্রেফতারকৃত প্রায় দেড় শতাধিক নেতাকর্মীদের কাছে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীর পাঁচ থানায় বানোয়াট মামলা দিয়ে বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মীদের গ্রেফতার করেছে এবং এখনও গ্রেফতার কার্যক্রম অব্যাহত রেখেছে। হামলা-মামলা এবং গ্রেফতারে পর্যুদস্ত এসব নেতাকর্মীদের সিংহভাগই হতদরিদ্র পরিবারের মানুষ। দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন উদীয়মান এই বিএনপি নেতা।

গ্রেফতারকৃত সকল নেতাদের জন্য জেলখানায় পিসিতে (প্রিজনারস ক্যান্টিন) এখন পর্যন্ত কয়েক দফায় তিনি নগদ অর্থ প্রেরণ করেছেন। সেইসঙ্গে আহত নেতাকর্মীদের চিকিৎসার দায়িত্বও নিয়েছেন তিনি। ইতোমধ্যে মিথ্যা মামলার আসামি সকল নেতাকর্মীদের ঢাকা হাইকোর্ট থেকে অন্তর্বতীকালীন জামিনের জন্য আইনি ব্যবস্থা নিশ্চিত করেছেন তিনি। যে সকল নেতাকর্মী আর্থিকভাবে বিপর্যস্ত এবং নির্যাতনের স্বীকার হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ-খবর নিচ্ছেন বিএনপি নেতা রকিবুল। তাদের বাড়িতে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় বাজার সামগ্রীও পৌঁছে দিচ্ছেন তিনি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) কারাবন্দী খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ১০নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের নয়াবাটি ইউনিটের সাধারণ সম্পাদক সুমন, ১৫নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের পলিটেকনিক ইন্সটিটিউট ইউনিটের সভাপতি ফারুক, দৌলতপুর থানার ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীদের বাসায় নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, তেল, লবণ প্রভৃতি উপহার হিসেবে প্রেরণ করেছেন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, শেখ সাদী, আহবায়ক কমিটির সদস্য মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, হাবিব বিশ্বাস, আনসার আলী, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির আহবায়ক মতলুবুর রহমান মিতুল, ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপি নেতা সরোয়ার হোসেন, ১৫নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী একরাম মিন্টু, বাবুল মুন্সী, নগর যুবদলের সহ সভাপতি ইঞ্জিঃ শাহিনউদ্দীন, নগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন, খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, বোরহানউদ্দীন সেতু, খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য তুহিনুল ইসলাম, এম এম আর জয়, দৌলতপুর থানা ছাত্রদলের আহবায়ক আল আমিন লিটন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ