খুলনায় বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে রাস্তায় নেমেছে মহনগর বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ৩, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ৩, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ

ফকির শহিদুল ইসলাম, খুলনা
খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, শতাব্দীর স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বিপর্যস্ত মানুষের জন্য নেতা-কর্মীদের প্রদত্ত অর্থ ছাড়াও অর্থ সংগ্রহের জন্য রাস্তায় নেমেছে খুলনা মহানগর বিএনপি। ভয়াবহ বন্যায় দেশের একটি বৃহৎ অংশ প্লাবিত হয়েছে। জনগণের দল হিসেবে সেই বন্যা দূর্গত মানষের কষ্ট লাঘবের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। সেই নির্দেশনায় সাড়া দিয়ে খুলনা মহানগর বিএনপি ইতিমধ্যে ত্রাণ কমিটি গঠন করেছে। যেখানে তৃণমূলের কর্মী থেকে শুরু করে সর্বোচ্চ নেতা পর্যন্ত একটি নির্দিষ্ট অর্থ ধার্য্য করা হয়েছে। দলের বাইরে আমরা বিত্তবানশালী কিংবা দানশীল ব্যক্তিদের সাহয্যে এদিয়ে আসার আহŸান জানান। পাশাপাশি রাস্তায় দানবাক্সের মাধ্যমে বানভাসিদের জন্য অর্থ সংগ্রহ শুরু হয়েছে। তিনি বলেন, সাহায্য সংগ্রহ থেকে শুরু করে সেটি প্রেরণ পর্যন্ত অত্যন্ত স্বচ্ছতা জবাবদিহিতার সাথে সম্পন্ন করা হবে।
শনিবার বেলা ১১টায় দানবাক্সের মাধ্যমে বানভাসিদের জন্য অর্থ সংগ্রহ অভিযান শুরুর পূর্বে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে দান বক্স নিয়ে মহানগর বিএনপি নেতৃবৃন্দ অর্থ সংগ্রহের জন্য বের হন। শহরের কে ডি ঘোষ রোড, হেলাতলা রোড, শহিদ সোহরাওয়ার্দী মার্কেট, খুলনা বিপণী বিতান, হেরাজ মার্কেট, হকার্স মার্কেট তারা এই কার্যক্রম চালান। এসময় পথচারী থেকে শুরু করে ব্যবসায়ীরা এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম-আহবায়ক স ম আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ঈসা, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, সদস্য আঃ রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাঁকন, তানভিরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, মুরশিদ কামাল, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল কবির মিল্টন, নাজির উদ্দিন নান্নু, এড. মোঃ আলী বাবু, মোলা ফরিদ আহমেদ, নাসির খান, কাজী শাহ নেওয়াজ নিরু, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মুজিবর রহমান, মাসুদ খান বাদলসহ থানা ও ওয়ার্ড বিএনপি’র এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ