খেলাধুলাকেও দলীয়করণ করেছিল আ'লীগ : রহমাতুল্লাহ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খেলাধুলাকেও দলীয়করণ করেছিল আ’লীগ : রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১২, ২০২৫ ১২:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১২, ২০২৫ ১২:২৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ গত ১৫ বছরে খেলাধুলাকেও দলীয়করণ করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে বরিশাল সদর উপজেলার টুংগীবাড়িয়া ইউনিয়নের পতাং স্কুল মাঠে বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

আবু নাসের বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার দালালি না করলে জাতীয় পর্যায়ে ক্রিকেট অঙ্গনে অধিনায়কত্ব দেওয়া হয়নি। এ ক্ষেত্রে যোগ্য ক্রিকেটারকেও দলীয় রাজনীতির মধ্যে অন্তর্ভুক্ত করে বঞ্চিত করেছে। খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখতে হবে। শরীর চর্চার অংশ হিসেবে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকবে।

তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ তরুণ প্রজন্মকে পড়াশোনা ও খেলাধুলা থেকে দূরে সরিয়ে পরিকল্পিতভাবে মাদকের দিকে আসক্ত হতে বাধ্য করেছিল। মুসলিমপ্রধান দেশে পাঠ্যপুস্তকে অন্য ধর্মের সংস্কৃতি অন্তর্ভুক্ত করে দিয়েছে। ইসলামকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। মুসলমানদের সন্তানরা ইসলামী সংস্কৃতি জানবে আর হিন্দুরা তাদের ধর্মের ইতিহাস চর্চা করবে। কিন্তু পাঠ্যপুস্তকে বিকৃতভাবে উপস্থাপনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে বিপথগামী করেছিল আওয়ামী লীগ।

রহমাতুল্লাহ বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবত দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল ভোটাধিকার হরণ করে। সন্ত্রাসী, চাঁদাবাজি এমন কোনো অপকর্ম নেই যে আওয়ামী লীগ করেনি। স্বৈরাচারী দলকে হটিয়ে দীর্ঘদিনের জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। নতুন করে এক স্বাধীনতা অর্জিত হয়েছে।

এ সময় উন্নত রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান দলের এই কেন্দ্রীয় নেতা। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেন তিনি।

টুংগীবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, ৯নং টুংগীবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মৃধা, জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, দাইয়ান ইশতী, ইলিয়াস আহমেদ, বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সদস্য রানা আহম্মেদ, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কেএম মাইনুল, খিলগাঁও থানা বিএনপির ১নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নওশাদ, বরিশাল জেলা তাঁতী দলের (দক্ষিণ) ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সরোয়ার আকন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ