খোন্দকার দেলোয়ার হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ

কর্মসূচি—
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, স্বৈরাচার পতন সংগ্রামের অগ্রনায়ক, ক্রান্তিকালের কান্ডারী, বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদি দল ও খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন আগামী ১৬ মার্চ-২০২৩, রোজ বৃহস্পতিবার ও ২০ মার্চ-২০২৩ রোজ সোমবার ইং তারিখে দুই দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে। অনুষ্ঠান সূচি নিন্মে প্রদান করা হলো :
- ১৬ ই মার্চ-২০২৩, বৃহস্পতিবার, বাদ যোহর
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, স্বৈরাচার পতন সংগ্রামের অগ্রনায়ক, ক্রান্তিকালের কান্ডারী বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন’র ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।
স্থান
গ্রাম : পাঁচুরিয়া জামে মসজিদ
ইউনিয়ন : বালিয়াখোড়া
থানা : ঘিওর
জেলা : মানিকগঞ্জ - ১৬ ই মার্চ-২০২৩, বৃহস্পতিবার, সকাল ১০-৩০ মিনিট
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, স্বৈরাচার পতন সংগ্রামের অগ্রনায়ক, ক্রান্তিকালের কান্ডারী বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন’র ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।
স্থান :
বিএনপি কেন্দ্রীয় কার্যালয় (নীচ তলা), নয়াপল্টন, ঢাকা।
আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
———
*২০ মার্চ ২০২৩, সোমবার, বিকেল ৩ টা
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, স্বৈরাচার পতন সংগ্রামের অগ্রনায়ক, ক্রান্তিকালের কান্ডারী বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন’র ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা।
স্থান : জাতীয় প্রেসক্লাব,আবদুস সালাম হল (৩য় তলা), তোপখানা রোড, ঢাকা।
প্রধান অতিথি : ড. খন্দকার মোশাররফ হোসেন (সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি)
বিশেষ অতিথি : শ্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় (সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি)
জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী (সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি)
জনাব শামসুজ্জামান দুদু (ভাইস-চেয়ারম্যান, বিএনপি)
জনাব জয়নুল আবেদিন ফারুক (সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল)
ড. রেজা কিবরিয়া (আহ্বায়ক, গণঅধিকার পরিষদ)
ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান (চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি)
জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল (যুগ্ম-মহাসচিব, বিএনপি)
জনাব খায়রুল কবির খোকন (যুগ্ম-মহাসচিব, বিএনপি)
জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী)
সভাপতি : কবি আব্দুল হাই শিকদার (বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক)
মৃত্যুদিবসের উক্ত অনুষ্ঠানাদির সংবাদ সংগ্রহ, প্রকাশ এবং আপনার গণমাধ্যমে প্রচারের জন্য বিনীত
অনুরোধ করছি।
জনতার আওয়াজ/আ আ