গণঅভ্যুত্থানে সরকারের পতন ঘটানো হবে : বরকত উল্লাহ বুলু - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণঅভ্যুত্থানে সরকারের পতন ঘটানো হবে : বরকত উল্লাহ বুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ১১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ১১:০৯ অপরাহ্ণ

 

কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় চলছে প্রস্তুতি সভা। বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২, বিকালে শহরের লানচিয়ন কমিউনিটি হলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির দলনেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, দেশের মানুষ জেগে ওঠেছে। ভোটাধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। কুমিল্লার গণসমাবেশের মধ্য দিয়ে সরকার পতনের আন্দোলন শুরু হবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশীদ ইয়াসিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন গণসমাবেশ সমন্বয় কমিটির সমন্বয়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন- বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. সায়েদুল হক সাঈদ, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আহম্মেদ, হেনা আলাউদ্দিন, অ্যাডভোকেট আলী আক্কাস, অ্যাডভোকেট তাইফুর আলম, আব্দুর রউফ চৌধুরী ফারুক, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, ভিপি মো. জসিম উদ্দিন, মোস্তফা জামান, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, শওকত আলী বকুল, রেজাউল কাইয়ূম, অ্যাডভোকেট তৌফিক, নজরুল ইসলাম, কামরুল হুদা, নজির আহম্মদ ভূঁইয়া, আব্দুর রহমান বাদল, ছিদ্দিকুর রহমান, কবির হোসেন, তাহের পলাশী, শাহ আলম খোকন, আনোয়ার হোসেন নয়ন, অধ্যাপক আলী মর্তুজা ভূঁইয়া, আবুল হোসেন মিলন, আতাউর রহমান প্রমুখ।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. জসিম উদ্দিন ও মহানগর বিএনপির সদস্য সচিব মো. ইউসুফ মোল্লা টিপু সভা সঞ্চালনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ