গণঅভ্যুত্থান এখনও সম্পূর্ণ হয় নাই: ফরহাদ মাজহার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণঅভ্যুত্থান এখনও সম্পূর্ণ হয় নাই: ফরহাদ মাজহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ১২:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ১২:৩০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণঅভ্যুত্থান এখনো সম্পূর্ণ হয় নাই। এটা সম্পূর্ণ করতে হলে আমাদের জনসাধারণের জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন লেখক ও রাষ্ট্রচিন্তাবিদ ফরহাদ মজহার।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রাজশাহী নার্সিং কলেজে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ফরহাদ মজহার বলেন, ‘যখন আমরা জনগণের পক্ষ থাকবো তখন পুলিশও আমাদের গায়ে লাঠি তুলতে পারবে না। দেশের বৃহৎ স্বার্থে আন্দোলনে এবং সংগ্রামে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

নার্সদের উদ্দেশ্য করে ফরহাদ মজহার বলেন, ‘আমরা এমন একটা স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করবো, যা সারা বিশ্বে নজির স্থাপন করবে। একটা ফ্যাসিস্ট শক্তিকে যেহেতু আমরা উৎখাত করতে পেরেছি তাহলে আমরা পৃথিবীর সব অপশক্তি উৎখাত করতে পারবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ