গণঅভ্যুত্থান স্মরণে দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ৪, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ৪, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী সকল থানা/উপজেলায় এবং বুধবার সকল জেলা ও মহানগরে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়েছে, রাজধানী ঢাকায় আগামী বুধবার দুপুর ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।
জনতার আওয়াজ/আ আ