গণআন্দোলন গড়ে তোলার আহ্বান মহানগরী দক্ষিণ জামায়াতের - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণআন্দোলন গড়ে তোলার আহ্বান মহানগরী দক্ষিণ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিসিএসসহ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীদের পৈশাচিক, বর্বরোচিত হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

নেতারা বলেন, ‘মেধাবীদের উপেক্ষা করে দলীয় নিয়োগ নিশ্চিত করতে সরকার শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে অগ্রাহ্য করছে। শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে বিসিএস-সহ সরকারি চাকরিতে নিয়োগ নিশ্চিত করা বৈষম্যমূলক কোটা বাতিলের দাবি জানিয়েছে। সারাদেশের শিক্ষার্থীদের দুর্বার আন্দোলনের মুখে ২০১৮ সালে সরকার কোটা ব্যবস্থা বাতিল করে বিগত কয়েক বছর নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছিল। কিন্তু হঠাৎ আদালতকে ব্যবহার করে কোটা পুনর্বহালের আদেশ শিক্ষার্থীদের সাথে প্রতারণার শামিল। যার বিরুদ্ধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকার শিক্ষার্থীদের সেই যৌক্তিক দাবিকে দমন করার জন্য ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীরা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে।’

নেতারা আরো বলেন, ‘আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, গত রোববার বিকেল থেকে সোমবার সারারাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে হলে হলে গিয়ে হামলা চালিয়েছে। প্রকাশ্যে শিক্ষার্থীদের ওপর গুলি করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, জননিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনী ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত না করে ছাত্রলীগের সন্ত্রাসীদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে ছাত্রলীগের পক্ষাবলম্বন করেছে। আপাতদৃষ্টে মনে হচ্ছে, গোটা রাষ্ট্রযন্ত্রকে শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেয়া হয়েছে। যা চলমান পরিস্থিতিকে আরো সংকটাপন্ন করেছে। ইতোমধ্যে এ ঘটনা আন্তর্জাতিক মহলকেও ব্যাপকভাবে নাড়া দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস ব্রিফিংয়ে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার গতকালের ঘটনায় শতাধিক আহত হওয়ার কথা বলেছেন। যা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য খুবই লজ্জাজনক। একটি অবৈধ ভোটবিহীন ফ্যাসিবাদী সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখায় আজ দেশের এ দুরাবস্থা। বিরোধী মতকে দমন পীড়নের ধারাবাহিকতায় নিরীহ ছাত্রদের ওপরেও নিকৃষ্ট হামলা চালাতে সরকার তার সন্ত্রাসী পেটুয়া বাহিনী লেলিয়ে দিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ